ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাকসু নির্বাচন: ঘনিয়ে আসছে সময়, প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৮:২৮ পিএম

রাকসু নির্বাচন: ঘনিয়ে আসছে সময়, প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

দীর্ঘ প্রচারণায় অনেকটা হাঁপিয়ে উঠেছেন প্রার্থী এবং ভোটার সকলেই। অনেকেই বলছেন ২৫ তারিখে এর আগে যে উৎসাহ উদ্দীপনা ছিল এই ধাপে। এতে আনলাইন প্রচারণায় ঝুঁকেছেন ছাত্রশিবির ছিত্রদলসহ অন্যান্য প্যানেলের প্রার্থীরা।

প্রতিদিন সকাল ৯ টা থেকে সাড়ে ১১ টা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা থাকায় প্রার্থীরা পাচ্ছেন না ভোটারদের স্বরব উপস্থিতি। তাতে এ্যকাডেমিক ভবন গুলোর সামনে, চায়ের আড্ডায় বা শিক্ষার্থী জমায়েতে ছুটচেন তারা। আর ক্যাম্পাসের প্রায় ৩২ হাজার শিক্ষার্থীর ৭৯ শতাং বাইরে থাকায় অনলাইন প্রচারনায় ঝু্কেছে প্রার্থীরা।

তবে সব মিলিয়ে দীর্ঘ প্রচারনায় বেড়েছে প্রচারণার খরচ, প্রভাব পড়ছে পড়াশোনা ও গবেষণাতেও। তবু নিজের ব্যালট নাম্বার ভোটারদের মাঝে চিনিয়ে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রাকসু নির্বাচনে সর্বমোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। ‎১৪ সেপ্টেম্বর প্রকাশিত রাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকায় মোট প্রার্থী: ২৪৭ জন।
‎যেখানে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন এবং এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
‎
সিনেটে ছাত্র প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৫৮ জন। ভিপি পদে ১ জন নারী রয়েছেন। জিএস পদে ৪ জন এবং এজিএস পদে নারীর সংখ্যা ২ জন। আগামী ১৬ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। মোট ভোটার ২৮ হাজার ৯’শ ১জন। ৮ টি একাডেমিক ভবনের ১৭ টি কেন্দ্রে ৯৯০ টি বুথ থাকবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন