ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৮ শতাধিক শিক্ষার্থী নিয়ে হাবিপ্রবি ছাত্রশিবিরের নবীনবরণ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১২:৪৬ এএম

৮ শতাধিক শিক্ষার্থী নিয়ে হাবিপ্রবি ছাত্রশিবিরের নবীনবরণ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রথমবর্ষের ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন দ্যা গ্র্যান্ড দাদুবাড়ি রিসোর্ট অ্যান্ড পার্কের অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। হাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি শেখ রিয়াদের সঞ্চালনায় এবং সভাপতি রেজওয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. রাজিবুর রহমান পলাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি ও ডাকসুর এজিএস মো. মহিউদ্দিন খান এবং কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আসাদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ক্যারিয়ার গাইডলাইন ও নৈতিকতা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাজিবুর রহমান পলাশ বলেন, “আমাদেরকে অনেক প্রশ্নের উত্তর দিতে হয়, তারপরই কেউ শিবিরে আসে। আমরা চাই আপনারাও আমাদের প্রশ্ন করুন, আমরা উত্তর দিয়েই আপনাদের স্বাগত জানাবো। আমি নিজেও অনেক প্রতিকূলতা পেরিয়ে শিবিরে যুক্ত হয়েছি। আমার বাবা ছিলেন বীর মুক্তিযোদ্ধা, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আলহামদুলিল্লাহ, তারপরও আমি শিবিরে যুক্ত হয়েছিলাম এবং সর্বশেষ কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছি।”

তিনি আরও বলেন, “আমার গ্রামে অনেকে বলতেন, গ্রামের শিবির ভালো, শহরেরটা ভালো না। কিন্তু আমি ঢাকায় দায়িত্ব পালন করে দেখেছি, শহরের শিবিরও ভালো কাজ করছে। লক্ষ লক্ষ নৈতিক চরিত্রের মানুষ উপহার দিতে ছাত্রশিবির সক্ষম হয়েছে। আগামী প্রজন্মকে সৎ, দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে শিবির কাজ করে যাচ্ছে। আপনারা আমাদের উপর যে বিশ্বাস রেখেছেন, তার জন্য ধন্যবাদ।”

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন