ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নোবিপ্রবিতে  জাতীয়তাবাদী  ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১০:০৬ পিএম

নোবিপ্রবিতে  জাতীয়তাবাদী  ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কৃষি বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী মো: জাহিদ হাসানকে সভাপতি এবং ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী হাসিবুল হাসান হাসিবকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (২৫ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৬০ সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে ১ জন, সহসভাপতি পদে ২০ জন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ১ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ১৮ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১ জন, দপ্তর সম্পাদক পদে ১ জন এবং সম্পাদকীয় ১৫ জনের নাম ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি জাহিদ হাসান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, দেশনায়ক তারেক রহমান আমাদের ওপর যে গুরুদায়িত্ব অর্পণ করেছেন, তা আমাদের জন্য শুধু দায়িত্ব নয়, বরং একটি পবিত্র আমানত। এই আমানতের যথাযথ মূল্যায়নের চেষ্টা করব।

একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং নোয়াখালীর কৃতি সন্তান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাসির ভাই আমাদের ওপর যে আস্থা ও দায়িত্ব প্রদান করেছেন, তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আমরা প্রতিজ্ঞা করছি, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করে যাব সর্বদা।”

বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে নোবিপ্রবি শাখাকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন