ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জুবায়ের ও সর্ব মিত্রের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে কালচারাল ফ্যাসিস্ট: সাদিক কায়েম

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০২:০০ এএম

জুবায়ের ও সর্ব মিত্রের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে কালচারাল ফ্যাসিস্ট: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ ও মাদক কারবারির বিরুদ্ধে পরিচালিত অভিযানকে কেন্দ্র করে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমার বিরুদ্ধে কালচারাল ফ্যাসিস্ট ঘৃণ্য অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ভিপি সাদিক কায়েম।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে তার নিজের ফেসবুক আইডি দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

ওই পোস্টে সাদিক কায়েম লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ ও মাদক কারবারির বিরুদ্ধে পরিচালিত অভিযানকে কেন্দ্র করে এবি জুবায়ের ও সর্ব মিত্র চাকমা বিরুদ্ধে ঘৃণ্য অপপ্রচার চালাচ্ছে কালচারাল ফ্যাসিস্ট চক্র। তারা ডাকসুর কর্মকাণ্ডের বিরোধিতার নামে কথিত সুশীল খোলস ছেড়ে চরম উগ্রতা ও হিংসাত্মক মনোভাব প্রকাশ করছে।

তিনি আরও লেখেন, কালচারাল ফ্যাসিস্টরা খুনি হাসিনার আমলের পুরোনো ডিহিউম্যানাইজেশনের অপরাজনীতি শুরু করেছে। মানুষকে দানব হিসেবে উপস্থাপন করে হত্যাযোগ্য করা কিংবা শিল্পকে সন্ত্রাস প্রচারের মাধ্যম বানিয়ে অপরাজনীতি করার বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে।

ডাকসুর ভিপি লেখেন, কালচারাল ফ্যাসিস্টরা রাজনীতিকে রাজনীতির ভাষায় মোকাবিলা করার পরিবর্তে হত্যাযোগ্য করার মিশন শুরু করলে হাসিনার পরিণতিই তাদের বরণ করতে হবে। নতুন বাংলাদেশে এইসকল সাংস্কৃতিক সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়ার সুযোগ নেই।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন