ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তিতুমীর কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ | Barta Bazar

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৯:৫৪ এএম

তিতুমীর কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ | Barta Bazar

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ব্যানার টানানোকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

‎পুলিশ জানিয়েছে, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তিতুমীর কলেজ শাখা ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ব্যানার টানাচ্ছিলেন। কলেজের প্রধান ফটকে ব্যানার টানানোর সময় ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ করতে থাকা কলেজের গণমাধ্যমকর্মীরাও হামলার শিকার হন।

‎সংঘর্ষের বিষয়ে আজ রোববার সকালে বনানী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক(এসআই) মো. জুম্মান খান বলেন, ব্যানার টানানোকে কেন্দ্র করে তিতুমীর কলেজ ছাত্রদল ও ছাত্রশিবির এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় কলেজ ক্যাম্পাসের গণমাধ্যমকর্মীসহ ৮-১০জন আহত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন