ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পাকিস্তান-বাংলাদেশ যৌথ গবেষণা ও শিক্ষার্থী বিনিময় জোরদারের পরিকল্পনা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম

পাকিস্তান-বাংলাদেশ যৌথ গবেষণা ও শিক্ষার্থী বিনিময় জোরদারের পরিকল্পনা

পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের (এইচইসি) প্রকল্প পরিচালক জেহানজেব খানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সোমবার (১ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে উভয়পক্ষ শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাবনা নিয়ে গুরুত্ব সহকারে মতবিনিময় হয়। জেহানজেব খান এ ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রতিনিধিদলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, বর্তমান শিক্ষা কারিকুলাম এবং গবেষণা কার্যক্রমের সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব ও নেটওয়ার্ক বাড়ানো এখন সময়ের দাবি।

বৈঠক শেষে উপাচার্য প্রতিনিধিদলের সদস্যদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং শিক্ষা-গবেষণা কার্যক্রমের প্রতি আগ্রহ প্রকাশের জন্য ধন্যবাদ জানান।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন