ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৩৯ কেন্দ্রে হবে জকসুর ভোটগ্রহণ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৪ এএম

৩৯ কেন্দ্রে হবে জকসুর ভোটগ্রহণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে মোট ৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য ১টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে প্রতি ১০০ জন শিক্ষার্থীর জন্য একটি করে ভোটগ্রহণ বুথ থাকবে। ভোট গণনা করা হবে স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে।

নির্বাচনের নিরাপত্তার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে। স্থানীয় পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সঙ্গেও আলোচনা করা হয়েছে। আশা করছি, সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, অনুমোদিত ব্যক্তি, ভোটার, শিক্ষক এবং নির্বাচনের কাজে নিয়োজিত ব্যক্তিরা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। এ জন্য নির্ধারিত কার্ড বহন করতে হবে। কার্ড সংগ্রহ সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে জানানো হবে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন