জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা বন্ধ থাকার প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর আবারও শুরু হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে একটি কেন্দ্রের ভোট হাতে গণণা শুরু হয়।
নির্বাচন কমিশনার অধ্যাপক কানিজ ফাতেমা কাকলী জানিয়েছেন, হাতে গণনার পর দুই কোম্পানির দুটি মেশিন দিয়ে আবারও ওই কেন্দ্রের ভোট গণনা করা হবে। এরপর হাতে গণনা করা ফলাফলের সঙ্গে যে মেশিনের ফল হুবুহু মিলবে, সেই মেশিন দিয়ে অন্য কেন্দ্রের ভোট গণনা চলবে।
বার্তাবাজার/এমএইচ





