ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৫:২৮ এএম

তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

নির্বাচনি প্রচারণায় শুক্রবার (৩০ জানুয়ারি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রংপুরে আগমন উপলক্ষে মধ্যরাতে শুভেচ্ছা মিছিল করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রদলের নেতাকর্মী।

বুধবার (২৮ জানুয়ারি) দিনগত মধ্যরাতে বিশ্ববিদ্যালয় প্রধান ফটক থেকে আবু সাঈদ পার্কের মোড় প্রদক্ষিণ করে শুভেচ্ছা মিছিল শেষ হয়।

এসময় ছাত্রদল নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানিয়ে ‘তারেক রহমান আসছে রংপুর ডাকছে’, ‘বেরোবির মাটি ছাত্রদলের ঘাঁটি’ ইত্যাদি স্লোগান দেন।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ইয়ামিন ইসলাম বলেন, রংপুরে তারেক রহমানকে স্বাগত জানিয়ে মূলত আমাদের আজকের এই শুভেচ্ছা মিছিল। রংপুরকে আধুনিক ও সমৃদ্ধ করার স্বপ্ন নিয়ে তিনি রংপুরে আসছেন। রংপুরের উন্নতির জন্য তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন ও আবু সাঈদের ক্যাম্পাস জন্য বিএনপি ও তারেক রহমানের নেতৃত্ব অনিবার্য, তিনি এ অঞ্চলের জন্য উন্নতির কাজ করবেন বলেন বলে আমরা প্রত্যাশা করি।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন