ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইবিতে ‘শহীদ আবরার ফাহাদ হল’ ও ‘কবি গোলাম মোস্তফা’ নামে ভবনের নামকরণ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০১:১৭ এএম

ইবিতে ‘শহীদ আবরার ফাহাদ হল’ ও ‘কবি গোলাম মোস্তফা’ নামে ভবনের নামকরণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবনির্মিত দুই ভবনের নাম নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে নবনির্মিত দশতলা ছাত্রহল-১ এর নাম ‘শহীদ আবরার ফাহাদ হল’ এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে নতুন একাডেমিক ভবন ‘কবি গোলাম মোস্তফা একাডেমিক ভবন’ অনুমোদন দেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত ২৭২ তম (সাধারণ) সিন্ডিকেট সভায় অনুমোদন দেওয়া হয়। সভায় উপস্থিত একাধিক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেন। আজ বিকাল থেকে রাত ১০ টা পর্যন্ত সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।

সিন্ডিকেট সভায় উপস্থিত একাধিক সদস্য জানান, ‘আজকে কিছু শিক্ষকও নিয়োগ দিয়েছে, কয়েকজন ভেটো দিলেও সর্ব সম্মতিক্রমে মেধার ভিত্তিতে নিয়োগ সম্পন্ন করে। এছাড়া দুই ভবনের নামকরণ করা হয়েছে। শহীদ আবরার ফাহাদ হল এবং কবি গোলাম মোস্তফা একাডেমিক ভবন।’

তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ সাজিদ আব্দুল্লাহ এবং স্কলার আব্দুল্লাহ জাহাঙ্গীর নামে নামকরণের দাবি জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন