ঢাকা   শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিপদ কেটে গেলেই মানুষ বিএনপি হয়ে যায়: ইবি বৈছআ আহ্বায়ক

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ এএম

বিপদ কেটে গেলেই মানুষ বিএনপি হয়ে যায়: ইবি বৈছআ আহ্বায়ক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট ক্ষমতাসীন দল বিএনপির সমালোচনা করতে গিয়ে বলেছেন, ‘ক্ষমতাসীন দল বিএনপির বর্তমান বৈশিষ্ট্যগুলো দেখলেই মনে হয়— বিপদ কেটে গেলেই মানুষ বিএনপি হয়ে যায়।’

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সম্মানে খেলাফত ছাত্র মজলিস ইবি শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে এমন মন্তব্য করেন তিনি।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন খেলাফত ছাত্র মজলিস ইবি শাখার সভাপতি সাদেক আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজ এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শাহরিয়ার আলম। এছাড়া অনুষ্ঠানে ইবি সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি ও প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, ইসলামী ছাত্র আন্দোলন শাখা সাধারণ সম্পাদক নিয়ামতুল্লাহ সহ বিভিন্ন ছাত্র সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার আহ্বায়ক এস এম সুইট বলেন, ‘ইফতারের সময় রাজনৈতিক কথা বলা এড়িয়ে চলা উচিত, তবে বর্তমান ক্ষমতাসীনদের চরিত্র দেখলে আমার কাছে মনে হয়, বিপদ কাটলেই মানুষ বিএনপি হয়ে যায়। আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে সারা বাংলাদেশে কীভাবে ঘটনাগুলো চোখের সামনে ঘটছে।’

তিনি আরও বলেন, ‘আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর পরিবেশ বিরাজ করছে। কেউ যদি এই পরিবেশ নষ্ট করার চেষ্টা করে, তবে আমাদের ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করতে হবে। কোনো ব্যক্তি বা একক ছাত্র সংগঠনের জন্য নয়, আমাদের শুধুমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বার্থে একসাথে লড়াই করতে হবে।’

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!