ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার শিবিরের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ জকসুর সেই ছাত্রদল সমর্থিত নেতার

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৫ এএম

এবার শিবিরের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ জকসুর সেই ছাত্রদল সমর্থিত নেতার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের বিরুদ্ধে এবার মিথ্যাচারের অভিযোগ তুলেছেন জকসু ছাত্রদল সমর্থিত প্যানেলের নির্বাচিত সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তাকরিম আহমেদ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে তিনি এই অভিযোগ করেন।

এর আগে জবি শাখা ছাত্রশিবিরের আয়োজনে ‘অটুট বন্ধনে জবিয়ানদের ইফতার’ অনুষ্ঠানের শেষে পরিত্যাক্ত মঞ্চে শিবিরের ব্যানারে ব্যঙ্গাত্মক কাওয়ালী গান বানিয়ে ফেসবুকে পোস্ট করলে নানা সমালোচনা শুরু হয়। এ নিয়ে জকসু নেতারাও প্রতিবাদ জানাতে শুরু করেন। সমালোচনার মুখে একদিন পরে মো. রিয়াজুল ইসলাম শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে তাকরিম ও তার সঙ্গীদের কর্মকাণ্ডকে বিতর্কিত মন্তব্য করে নিন্দা ও প্রতিবাদ জানান।

বিষয়টি মিউচুয়াল হয়েছে দাবি করে তাকরিম তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে লিখেছেন, “Abdul Alim Arif ভাই, আপনার সাথে কথা বলার পর আপনি জিনিসটা বুঝে একটা পোস্ট দিলেন যে জিনিসটা অনিচ্ছাকৃত এবং উদ্দেশ্যপ্রণোদিত না। আর আজকেই MD Riazul Islam ভাই পোস্ট করলেন এটা ইচ্ছাকৃত ও উদ্দেশ্যপ্রণোদিত। এই মিথ্যাচারটা কেন রিয়াজুল ভাই করলেন?”

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!