ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ডাকসুর রোডম্যাপের দাবিতে বিন ইয়ামিন ৩২ ঘণ্টা অনশনে

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ মে ২০২৫, ১২:৩৭ এএম

ডাকসুর রোডম্যাপের দাবিতে বিন ইয়ামিন ৩২ ঘণ্টা অনশনে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণাসহ সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার দাবিতে ৩২ ঘণ্টা ধরে আমরণ অনশনে রয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

বুধবার (২১ মে) দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অনশনে বসেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহতাব ইসলাম তার সাথে যোগ দেন।

অনশনে থাকা অবস্থায় বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বিন ইয়ামিনের সঙ্গে দেখা করে অনশন ভাঙানোর চেষ্টা করেন। তবে বিন ইয়ামিন দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন থেকে সরবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন।

পরবর্তীতে বৃহস্পতিবার (২২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বিন ইয়ামিনের সঙ্গে সাক্ষাৎ করেন। উপাচার্য জানান, শিক্ষার্থীর দাবিগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তবে বিন ইয়ামিন অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

অনশনের দীর্ঘ সময়ের কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন বিন ইয়ামিন মোল্লা। তার সহযোগীরা জানান, ঝড়-বৃষ্টি ও বৃষ্টিসহ প্রতিকূল আবহাওয়ার মধ্যে তাকে অনশনে থাকতে হচ্ছে, যা তার জন্য অতিরিক্ত দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে, জুলাই ঐক্য, স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদসহ বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা বিন ইয়ামিনের অনশনে সম্পূর্ণ সংহতি জানিয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন