ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আমাদের জীবন যাবে, তবু এই লড়াই কখনোই থামবে না: ডাকসু জিএস ফরহাদ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪৯ এএম

আমাদের জীবন যাবে, তবু এই লড়াই কখনোই থামবে না: ডাকসু জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের জীবন ও ক্যারিয়ারের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব বলেন। জিএস লিখেছেন, আমরা বেঁচে থাকতে এই ক্যাম্পাসে সন্ত্রাসের রাজনীতিকে ফিরতে দেবো না। খোদার কসম!

তিনি আরও লিখেছেন, আর কোনো শিক্ষার্থীকে গণরুম-গেস্টরুমের ভিক্টিম হইতে দেবো না। প্রতিটি শিক্ষার্থী ভাই-বোনের জীবন ও ক্যারিয়ারের সিকিউরিটি নিশ্চিত করতে প্রয়োজনে আমাদের জীবন যাবে; তবু এই লড়াই কখনোই থামবে না, ইনশাআল্লাহ।

পোস্টে ছাত্রদলের উদ্দেশেও বার্তা দিয়ে তিনি বলেন, হল দখলের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে এবং সেটিকে ‘দুঃস্বপ্নে’ পরিণত করা হবে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন