শিবিরের পোস্টেড নেতারা বিভিন্ন ফেসবুক পেজে মিথ্যা তথ্য ছড়িয়ে নানাভাবে মানুষের চরিত্র হনন করছে বলে মন্তব্য করেছেন চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক। তিনি বলেছেন, শিবির প্রতিটি ক্যাম্পাসে এমন গুজব পেজ তৈরি করেছে।
শবিবার (২৫ এপ্রিল) তার দেওয়া ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো :
আজকে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক কিছু পেজের অ্যাডমিনের পরিচয় দেখেছেন। শিবিরের পোস্টেড নেতারা এসব চালায় এবং মিথ্যা তথ্য ছড়িয়ে নানাভাবে মানুষের চরিত্র হনন করে।
যেগুলোর প্রমাণ দেখে সাদিক কায়েম মুচকি হেসে দিয়েছেন। ঢাকার বাহিরে অন্য ক্যাম্পাসগুলো নিয়ে মিডিয়ায় সেভাবে আলোচনা হয় না। শিবির প্রতিটি ক্যাম্পাসে এমন গুজব পেজ তৈরি করেছে। যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে Zero point , চবিয়ান, CU Observer, চবি পলিটিক্যাল মিমস, CU Pulse ইত্যাদি।
এই সবগুলো পেইজের মালিক শিবির সংশ্লিষ্ট লোকজন। তারা প্রতিনিয়ত গুজব, শ্লাট শেমিং, ট্যাগিংসহ নানাভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করছে। ক্যাম্পাসের পরিচিত মুখদের ভিলেন বানিয়েছে।
আমাদের দুর্ভাগ্য আমরা এমন এক রাজনৈতিক প্রতিপক্ষ পেয়েছি যারা ধর্মের মুখোশ পরে অধর্ম করে।
ধর্মের সবক দিয়ে অনলাইনে গালাগালি করে, মিথ্যা তথ্য ছড়ায়, চরিত্র হনন করে। গণতান্ত্রিক মূল্যবোধে এরা কখনো বিশ্বাস করে না। মুখোশ পরে গুপ্ত থেকে আড়ালে আঘাত করে। তবে আজ মানুষের সামনে সব উন্মোচিত হচ্ছে। ক্যাম্পাসগুলোর রাজনৈতিক পরিবেশ নষ্টে শিবির দায়ী।
তারা মানুষের অসীম ধৈর্যর পরীক্ষা নিচ্ছে। যে অপরাজনীতিকে তারা কৌশল হিসেবে নিয়েছে এ সবের ব্যাকফায়ার শুরু হবে। শিক্ষার্থীরা আর বোকা নেই।
বার্তা বাজার/এমএমএইচ






