ঢাকা   সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে কর্তৃপক্ষের দ্বারস্থ সেই বৈছাআ নেতা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৮:২২ এএম

অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে কর্তৃপক্ষের দ্বারস্থ সেই বৈছাআ নেতা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ছবি প্রচার, মানহানি ও হুমকির অভিযোগ তুলে নিজের নিরাপত্তা নিশ্চিত ও জড়িতদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের ভাইরাল নেতা মুবাশশির আমিন।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টা বরাবর বিভিন্ন দাবি সম্বলিত একটি পত্রটি জমা দেয়। এর আগে রবিবার (২৬ এপ্রিল) মাদক সদৃশ বস্তু সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্যাম্পাস জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। তবে মুবাশশিরের দাবি— ছবিটি সম্পূর্ণ ভুয়া এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়েছে।

ইইই বিভাগের শিক্ষার্থী ও বৈছাআ নেতা মুবাশশির আমিন অভিযোগপত্রে উল্লেখ করেন, ভাইরাল হওয়া ছবিটি মূলত ২০২৩ সালে একটি গেট-টুগেদার অনুষ্ঠানে সিনিয়রদের দ্বারা র‍্যাগিংয়ের শিকার হয়ে ‘মজার ছলে’ সম্পাদিত একটি অভিনয়ের অংশ ছিল। এর সাথে বাস্তব কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা নেই। একটি মহল পূর্বপরিকল্পিতভাবে সেই ছবিকে বিকৃত করে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে।

প্রক্টর বরাবর দেওয়া অভিযোগ পত্রে মুবাশশির আমিন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে প্রকৃত ঘটনা উদঘাটন, জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, ক্যাম্পাসে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

মুবাশশির আমিন বলেন, “২০২৩ সালের একটি অভিনয়ের ছবিকে কেন্দ্র করে আমাকে ব্ল্যাকমেইল ও অপদস্থ করার চেষ্টা চলছে। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই। রাতে থানায় জিডি করেছি এবং আজকে প্রক্টর স্যার বরাবর অভিযোগ পত্র জমা দিয়েছি।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অভিযোগপত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন এবং বিধি অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন