ঢাকা   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অপপ্রচার ও ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবিতে বেরোবিতে ছাত্রদলের বিক্ষোভ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪০ এএম

অপপ্রচার ও ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবিতে বেরোবিতে ছাত্রদলের বিক্ষোভ

সারাদেশে ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার এবং ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। গত মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ সমাবেশে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে একটি ‘গোপন রাজনৈতিক ধারা’ চালুর চেষ্টা চলছে। ছাত্রদল নেতা জাকারিয়া জিম বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী আগে প্রকাশ্যে না থাকলেও এখন ‘গুপ্তভাবে’ রাজনীতি পরিচালনা করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফটোকার্ড ও গুজব ছড়িয়ে ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। তিনি আরও দাবি করেন, ছাত্রদল ও অন্যান্য গণতান্ত্রিক দলগুলো উন্মুক্ত ও পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জহির রায়হান বলেন, যারা একসময় ছাত্রলীগের সহযোদ্ধা হিসেবে হলে সুযোগ-সুবিধা নিয়েছেন, তারাই এখন সাধারণ শিক্ষার্থীর বেশ ধরে সুস্থ ধারার রাজনীতিকে বাধাগ্রস্ত করছেন। তিনি প্রশ্ন তোলেন, ফ্যাসিবাদের পতনের পরও কেন কিছু গোষ্ঠী প্রকাশ্যে না এসে ‘গুপ্ত রাজনীতি’ করছে। ছাত্রদল নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, মব সংস্কৃতি ও গুজব ছড়িয়ে ছাত্রদলের রাজনীতি বন্ধের চক্রান্ত সফল হবে না।

উল্লেখ্য, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাদিক কায়েম একটি ছবি প্রদর্শন করে দাবি করেন, ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে মিষ্টি বিতরণে অংশ নেওয়া এক যুবক বেরোবি ছাত্রদলের বর্তমান সভাপতি ইয়ামিন। এই দাবিকে ‘বিভ্রান্তিকর’ ও ‘ষড়যন্ত্র’ হিসেবে আখ্যা দিয়ে ক্যাম্পাসে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!