ঢাকা   রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ছাত্রদল নেতার বিরুদ্ধে জুলাই শহীদের বাবাকে মারধরের হুমকির অভিযোগ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০২:০৮ পিএম

ছাত্রদল নেতার বিরুদ্ধে জুলাই শহীদের বাবাকে মারধরের হুমকির অভিযোগ

২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত শহীদ আলিফ আহমেদ সিয়ামের পিতা বুলবুল কবীরকে হুমকি ও গালাগালি করার অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। জানা যায়, তিনি জাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজা। তিনি নৃবিজ্ঞান বিভাগের ৪০তম ব্যাচের সাবেক শিক্ষার্থী।

একই সঙ্গে তার বিরুদ্ধে প্রান্তিক এলাকায় নতুন দোকান বসানোর চেষ্টার অভিযোগও করেছেন স্থানীয় দোকানদাররা।

গত রোববার (৩ মে) বিকাল ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক এলাকার মামা প্লাজারে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের কাছে জানা যায়, গত রোববার বিকালের দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক এলাকার মামা প্লাজায় এ ঘটনার সূত্রপাত হয়। এর আগে শনিবার অভিযুক্ত ছাত্রদল নেতা মো. সেলিম রেজা কয়েকজনকে সঙ্গে নিয়ে সেখানে এসে দোকানগুলোর ভিডিও ধারণ করেন এবং নতুন করে দোকান বসানোর বিষয়টি নিয়ে দোকানদারদের সঙ্গে কথা বলেন।

পরদিন বিকেলে তিনি আবার ঘটনাস্থলে আসেন। এ সময় তার সঙ্গে থাকা এক শিক্ষার্থী তাকে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় করিয়ে দেন। পরে তিনি শহীদ আলিফ আহমেদ সিয়ামের পিতা বুলবুল কবীরকে ডেকে নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে একপর্যায়ে উত্তেজিত হয়ে পড়েন এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন । এ সময় অভিযুক্ত নেতা মারমুখী আচরণে ছিলেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানান। এসময় উপস্থিত অন্য দোকানদারদের সঙ্গেও সে গালাগালি ও খারাপ ব্যবহার করেন।

এবিষয়ে শহীদ সিয়ামের পিতা বুলবুল বলেন , শনিবার সে এসে ভিডিও করে গেছেন। তাকে এখানে এক দোকানদার এনেছিলেন। আমি সেই দোকানদারকে বলেছি, এখানে তো এখন জায়গা ফাঁকা নেই। পরের দিন আবার সেই শিক্ষার্থী আসেন। তার পাশে থাকা একজন শিক্ষার্থী বলেন, তিনি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। পরে আমাকে ডেকে তিনি গালিগালাজ করেন। বলেন, “কি বালের সভাপতি হয়েছো তুমি। তুমি শহীদের বাবা তাই কি বালডা হয়েছে। আমরা কি যুদ্ধ করি নাই? তুমি শহীদের বাবা তাই আমার বাল ছেড়া গেছে। পরে জানতে পারি, ওই শিক্ষার্থীর নাম সেলিম রেজা।

এই বিষয়ে অভিযুক্ত জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা মুঠোফোনে বলেন, “আমি গালাগালি করেছি, এটা সত্য। উনারা একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে খারাপ আচরণ করলে কি গালাগালি করব না?

জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে একজন শহীদের পরিবারের সঙ্গে এই ঘটনা ঘটেছে। এটিকে আমরা স্পর্শকাতর ঘটনা হিসেবে নিচ্ছি। আমরা কেন্দ্রীয় সংসদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেব।”

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন