ঢাকা   শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নাটকীয়তা শেষে অধিবেশনের ১ঘন্টা আগে জাবিতে ছাত্র সিনেটর নির্বাচন

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৩:১১ পিএম

নাটকীয়তা শেষে অধিবেশনের ১ঘন্টা আগে জাবিতে ছাত্র সিনেটর নির্বাচন

নানা নাটকীয়তার পর জাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয়ের সিনেট অধিবেশনের ১ঘন্টা আগে সম্পন্ন হলো ছাত্র প্রতিনিধি নির্বাচন। আজ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়েল উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) এক অনলাইন সভায় সিনেটর নির্বাচন সম্পন্ন হয়। নতুন সিনেটররা হলেন- জাকসুর সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আহসান লাবিব এবং কার্যকরী সদস্য আবু তালহা।

জানা যায়, গতবছরের ১৬ নভেম্বর জাকসুর এক কার্যকরী সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন-১৯৭৩অনুযায়ী ৫জন ছাত্র প্রতিনিধি মনোনয়ন দেওয়া হয়। উক্ত সভায়, ছাত্রত্ব না থাকলে সিনেটর হওয়া যাবে কিনা- এমন প্রশ্ন করা হলে উপাচার্য এ বিষয়ে বলেন, জাকসুর পদ থাকলে সিনেটর হতে সমস্যা নেই। একই কথায় জোড় দেন জাকসুর সর্বোচ্চ এক নেতা। ফলে, জাকসু ভিপির ছাত্রত্ব সিনেট অধিবেশনের আগে শেষ হয়ে যাবে জানা সত্ত্বেও তাকে মনোনীত করা হয়।

কিন্তু, সিনেট অধিবেশনের আগ দিয়ে আলোচনায় আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন-১৯৭৩এর ১৯(২) ধারা। ধারাটিতে ছাত্র সিনেটরদের পদের মেয়াদের বিষয়ে বলা হয়েছে—‘ছাত্র প্রতিনিধিরা যদি ছাত্র না থাকেন তবে তাদের সিনেট সদস্য পদ বাতিল হয়ে যাবে।’ এর ফলে, জাকসুর ভিপি ও জিএসের সিনেটর পদ আইনী প্রশ্নের মুখে পড়ে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ছাত্রত্ব না থাকায় ভিপি, জিএস সিনেটে অংশগ্রহণ করতে পারবেন না। এ দুই পদে বিকল্প দুজন ছাত্রকে নির্বাচিত করা হবে কিনা জানতে চাইলে— প্রশাসনের পক্ষ থেকে বলা হয় আইনী জটিলতার কারণে এটি সম্ভব নয়। গত বৃতস্পতিবার সন্ধ্যে সাড়ে ৭টায় অনুষ্ঠিত জাকসুর কার্যকরী সভায় সিদ্ধান্ত হয়, ভিপি, জিএস সিনেটে যাবেন না। এ সময় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, তাদের বিকল্প সিনেটর নির্বাচন করতে গেলে তাদেরকে জাকসুর পদ থেকে পদত্যাগ করতে হবে।

এরপর গত রাতে সিদ্ধান্ত জানা যায়, শূণ্য দুই পদেও ছাত্র প্রতিনিধি যাবেন। সে লক্ষে সকাল ১১টায় অনলাইন মিটিং ডাকা হয়। যেটি আজ দুপুর ১২টায় শুরু হয়ে পৌনে ২টায় শেষ হয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন