ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ছাত্রদলের মশাল মিছিল

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৭ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ছাত্রদলের মশাল মিছিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরিয়াল বডিসহ ব্যর্থ ব্যক্তিদের পদত্যাগের, সন্ত্রাসীদের বিচার, আহতদের উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণসহ নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মশাল মিছিল করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ সময় শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ হয়েছে দাবি তুলে ‘দফা এক দাবি এক, প্রশাসনের পদত্যাগ’ স্লোগানে দিতে শোনা যায়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে জড়ো হন তারা। এরপর মশাল জ্বালিয়ে মিছিল নিয়ে কাটাপাহাড় হয়ে স্লোগানের দিতে দিতে প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান নেন।

এ সময় বিক্ষোভকারীদের ‘দফা এক দাবি এক, প্রক্টরের পদত্যাগ’, ‘আমার ভাইয়ের রক্ত ঝরে, প্রশাসন নিয়োগ করে’, ‘সায়েমের রক্ত বৃথা যেতে দেবো না, মামুনের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘জ্বালোরে জ্বালো আগুন জ্বালো’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

মিছিল শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, আমাদের ভিসি বলে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলবে, কিন্তু আমাদের শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। শিক্ষার্থীরা মায়ের খায়, আর প্রশাসন নিয়োগ বাণিজ্য করে। আমরা এই প্রশাসনকে বলতে চাই, এই ব্যর্থতার দায় নিয়ে আপনারা অতিদ্রুত পদত্যাগ করেন। এই প্রশাসন দায়িত্ব নিয়ে কি ফ্যাসিবাদের দোসরদের বিচার করেছ? আপনারা তাদের সঙ্গে আঁতাত করেছেন, তারাই লুকিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করে আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা করেছে।

এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়সহ অন্য নেতাকর্মীরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন