ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির প্রক্টরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রীর সংবাদ সম্মেলন

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০ পিএম

নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির প্রক্টরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রীর সংবাদ সম্মেলন

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি পরকীয়ার ভিডিওকে কেন্দ্র করে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক ছাত্রী।

শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজশাহীর একটি স্থানীয় পত্রিকা অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, “সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ও প্রক্টর স্যারের বিরুদ্ধে পরকীয়ার মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে একটি ভিডিও ছড়ানো হয়েছে। এটি একটি পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র। প্রায় দেড় বছর আগে আনিস, শুভসহ কিছু অজ্ঞাত ব্যক্তি ওই ভিডিওটি ধারণ করে এবং পরে তা বিকৃতভাবে উপস্থাপন করে আমাদের সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে।”

সুমাইয়া জানান, প্রক্টরের মা অসুস্থ হওয়ায় চিকিৎসার জন্য তারা তার মালিকানাধীন একটি প্রাইভেট ক্লিনিকে আসেন। চিকিৎসা শেষে পারিবারিক সুসম্পর্কের কারণে তিনি তাদের সঙ্গে বাসায় যাচ্ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে আনিস ও শুভ তাকে অনুসরণ করে ষড়যন্ত্রমূলকভাবে ভিডিও ধারণ করে।

তিনি আরও অভিযোগ করেন, ভিডিওটি ছড়িয়ে দেয়ার পেছনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের কয়েকজন সদস্য জড়িত। এর মধ্যে রাহাত নামে একজন ছাত্র এবং ছাত্র দলের সেক্রেটারি মিঠুনের নাম উল্লেখ করেন তিনি। রাহাত একইসঙ্গে আরও দুই ছাত্রীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে বলেও দাবি করেন সুমাইয়া।

সংবাদ সম্মেলনে তিনি এই ভিডিও ও অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এটি নিছকই একটি ষড়যন্ত্র। এর মাধ্যমে আমাদের সামাজিক ও পারিবারিক জীবনকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা করা হচ্ছে।”

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন