ঢাকা   বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জকসু নেতা নূর মোহাম্মদের উপর সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের হামলা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৯:০৩ পিএম

জকসু নেতা নূর মোহাম্মদের উপর সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের হামলা

সোহরাওয়ার্দী কলেজে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদসহ কয়েকজন নারী শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনার পর নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “ছাত্রদল কি এখন গুন্ডা পোষা শুরু করেছে?”

পোস্টে তিনি দাবি করেন, “সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের কর্মীরা জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদসহ নারী শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে।”

হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, “প্রশাসনকে বলবো, হামলাকারীদের এখনই বিচারের আওতায় আনুন। নইলে আজ যারা অন্যের ওপর হামলা করছে, কাল তারাই আপনার ওপরও হামলা করবে।

উল্লেখ্য, এর একদিন আগে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষে জকসুর জিএস আব্দুল আলিম আরিফ গুরুতর আহত হন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন