ঢাকা   বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কেউ যদি ছাত্রলীগের মতো আচরণ করে তাদের কড়া জবাব দেবে ছাত্রদল: সহ-সভাপতি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৫:৫৭ পিএম

কেউ যদি ছাত্রলীগের মতো আচরণ করে তাদের কড়া জবাব দেবে ছাত্রদল: সহ-সভাপতি

ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মুহাম্মাদ ইয়াহিয়া আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় ঢাকা কলেজের মুক্তমঞ্চে আয়োজিত শাখা ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে বললেন, “আমরা সহাবস্থানের রাজনীতি চাই। সবাই মিলে থাকবো। একটি শান্তি এবং সহনশীল ক্যাম্পাস বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগেও চেয়ে এসেছে, আমরা এখনো চেয়ে আসছি। কিন্তু ক্যাম্পাসে কেউ যদি ছাত্রলীগের মতো কোনো ধরণের অসহনশীল আচরণ করে একটি সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করতে চায় ছাত্রদল তাদের কড়া জবাব দেবে।”

তিনি বলেন, ছাত্রদল ইতিবাচক রাজনীতি বিশ্বাস করে। ৫ আগস্টের আগেও আমরা ইতিবাচক রাজনীতি করতাম, ৫ আগস্টের পরেও আমরা একই পজিটিভ এবং ইতিবাচক রাজনীতি করছি। আমরা একটি গঠনমূলক ছাত্র রাজনীতিতে বিশ্বাস করি যেটা বাংলাদেশের সবাই জানে।

ক্যাম্পাসের সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি, কিছুদিন ধরে একটি পেশিশক্তির কায়দায় অনেকে ক্যাম্পাস দখলের পায়তারা করছে। আমরা যে সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করি, সকল ছাত্র সংগঠন থাকবে, আমার স্বতন্ত্র প্ল্যাটফর্মও থাকবে, যে রাজনীতি করে না সেও থাকবে। কিন্তু আমরা চাই সবার জন্য সমান মর্যাদা, সমান সিকিউরিটি যেন নিশ্চিত করা হয়। জাতীয়তাবাদী ছাত্রদল এটিই চায়।

তিনি আরও বলেন, আমরা একটি সহনশীল, শান্ত এবং শিক্ষার্থী-বান্ধব ক্যাম্পাস ছাত্রসমাজকে উপহার দিতে চাই। এ জন্যই আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের এই অবস্থান কর্মসূচি থেকে এটিই জানিয়ে দিতে চাই, আমরা যদি একটি, বহুত্ববাদী সমাজ চাই-তাহলে একটি ক্যাম্পাসে সকল ধরনের ছাত্র সংগঠন থাকবে। সবাই মিলেমিশে আমরা একটি ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবো।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন