ঢাকা   রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জকসু ভিপি-জিএস-এজিএসকে অবাঞ্ছিত করার হুমকি ছাত্রদলের

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১০:১৫ এএম

জকসু ভিপি-জিএস-এজিএসকে অবাঞ্ছিত করার হুমকি ছাত্রদলের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) প্রক্টরসহ শিক্ষকদের ওপর শারীরিক হেনস্তা ও হামলার অভিযোগে জকসু ভিপি রিয়াজুল, জিএস আরিফ ও এজিএস মাসুদসহ জড়িতদের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। অন্যথায় ভিপি, জিএস ও এজিএসকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।​

শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সহ-দপ্তর সম্পাদক মু. ফজলে রাব্বী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি ও তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ইউজিসির চেয়ারম্যান, উপাচার্য, প্রক্টর, সহকারী প্রক্টর ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। অডিটোরিয়ামে জায়গা না থাকায় এবং ইউজিসি চেয়ারম্যানের নিরাপত্তার স্বার্থে মূল গেট বন্ধ রাখা হয়েছিল। কিন্তু জকসু ভিপি রিয়াজুল, জিএস আরিফ ও এজিএস মাসুদের নেতৃত্বে বন্ধ গেটে এলোপাথাড়ি লাথি মারা হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গেট খুলে প্রক্টর ও শিক্ষকরা বাইরে এলে জকসু ভিপি রিয়াজুল ও জিএস আরিফ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারকে শারীরিকভাবে হেনস্তা করেন। সাধারণ শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়েও এমন সন্ত্রাসী কর্মকাণ্ড এবং শিবিরের ‘মব’ সংস্কৃতির মাধ্যমে তারা জকসুর লক্ষ্য ও উদ্দেশ্য পরিপন্থী কাজ করছেন বলে অভিযোগ তোলে ছাত্রদল।

​জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় জকসু ভিপি, জিএস ও এজিএসকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা এবং কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন