ঢাকা   মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘এ সিদ্ধান্ত থেকে না সরলে শিক্ষার্থীরা আবারও আন্দোলনে বাধ্য হবে’

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৯:৪৩ এএম

‘এ সিদ্ধান্ত থেকে না সরলে শিক্ষার্থীরা আবারও আন্দোলনে বাধ্য হবে’

এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিল করেছেন কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নেতৃবৃন্দ।

সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে জিরো পয়েন্ট থেকে মিছিলটি সোহরাওয়ার্দী হল হয়ে পুনরায় জিরো পয়েন্টে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘কমিটি না মেধা—মেধা মেধা’, ‘শিক্ষা নিয়ে ব্যবসা চলবে না, চলবে না’, ‘কোটা গেছে যে পথে, কমিটি গেছে সে পথে’, ‘ক্ষমতা না জনতা— জনতা জনতা’ এবং ‘জুলাইয়ের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে চাকসুর সহসভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগ চালুর ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বজনপ্রীতি, অর্থ লেনদেন ও নিয়োগসংক্রান্ত দুর্নীতি অনেকাংশে বন্ধ হয়েছিল। কিন্তু আবারও স্থানীয় ম্যানেজিং বা গভর্নিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলে দুর্নীতির প্রসার ঘটবে এবং মেধাবীরা বঞ্চিত হবেন।’

চাকসুর ভিপি আরও বলেন, ‘এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে না এলে শিক্ষার্থীরা আবারও আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবে।’

বিক্ষোভে চাকসুর নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন