ঢাকা   শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জবির বাসে হামলা: ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি উপাচার্যের

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১০:১০ পিএম

জবির বাসে হামলা: ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি উপাচার্যের

মানিকগঞ্জের সিংগাইরে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফ পরিবহনকারী বাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

সিংগাইর থানায় গিয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আজ বুধবার সন্ধ্যায় এ দাবি জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সবাইকে আশ্বস্ত করেছি, এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এর আগে বিকেল ৬টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ২২০-২৫০ শিক্ষার্থী ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকায় জড়ো হয়ে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মিছিল ও মানববন্ধন করেন। পরে তারা সিংগাইর থানায় অবস্থান নেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার হেমায়েতপুর এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফ পরিবহনকারী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মোটরসাইকেলটির চালক ছিলেন সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে কাউসার।

পরবর্তীতে কাউসার বাসটিকে অনুসরণ করে সিংগাইর উপজেলার ভূমদক্ষিণ এলাকায় পৌঁছালে বাসের গতিরোধ করে তিনি সহ অজ্ঞাত ৩-৪ জন এসে বাসটির দুই পাশের সব কাচ ভাঙচুর করে। এতে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ভাঙা কাচের আঘাতে ৩ শিক্ষার্থী— পূর্ণিমা (২১), আখি আক্তার (২১) ও রিনভি (১৯) আহত হন।

হামলা ঠেকাতে গিয়ে বাসচালক মো. সাজ্জাদ হোসেনও আহত হন। এ ছাড়া ছাত্র উদয় চক্রবর্তী আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

বার্তা বাজার/এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন