ঢাকা   বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৭ কলেজের সব সেশন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্তির দাবিতে অবস্থান

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০২:৪৫ পিএম

৭ কলেজের সব সেশন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্তির দাবিতে অবস্থান

৭ কলেজের সব সেশনের শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্ত করার দাবিতে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকা কলেজের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

এ সময় সিন্ডিকেটের দালালেরা, এই ক্যাম্পাসে হবে না; সেন্ট্রাল আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার; সেন্ট্রাল নিয়ে টালবাহানা, চলবে না চলবে না; এফিলিয়েশন মুক্ত করো, রানিং সেশন যুক্ত কর; ইত্যাদি স্লোগান দেন।
অবস্থান কর্মসূচিতে ঢাকা কলেজের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ আলা ফাহাদ বলেন, আমরা যতবার আন্দোলন-সংগ্রাম করেছি, প্রত্যেকবার ঢাকা কলেজের এই মুক্ত ময়দান থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটির স্লোগান উঠেছে। আজও একইভাবে আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটির রানিং সেশন, একাডেমিক মাইগ্রেশনের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিলাম।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা এখানে সহাবস্থান করেছিল, সব ক্যাম্পাসের শিক্ষার্থীরা আমার ক্যাম্পাসে উপস্থিত ছিল। ঠিক তার কিছুক্ষণ পরই শিক্ষা সিন্ডিকেটের একটি দল ঢাকা কলেজের প্রশাসনিক ভবন থেকে বেরিয়ে আমাদের ক্যাম্পাসে যেসব শিক্ষার্থী অবস্থান করছিল, সব শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে বের করে দেয় এবং আমাদের ঢাকা কলেজের গেটে তালা ঝুলিয়ে দেয় এবং বলে যে এখান থেকে কোনো বিক্ষোভ মিছিল বের হবে না।

বার্তা বাজার/এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন