ঢাকা   শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দুই সপ্তাহে ৩ শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটের সব পুকুরে নামায় নিষেধাজ্ঞা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১১:১৩ পিএম

দুই সপ্তাহে ৩ শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটের সব পুকুরে নামায় নিষেধাজ্ঞা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসলে নেমে দুই সপ্তাহে ৩ শিক্ষার্থী মারা গেছে। এমন মর্মান্তিক ঘটনার পর এবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসের সবগুলো পুকুরকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুকুরে নামা, সাঁতার কাটা বা যেকোনো ধরনের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার দুপুরে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের এই নির্দেশ অমান্য করে কেউ পুকুরে নামলে বা প্রবেশ করলে, তা স্পষ্টত বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা পরিপন্থি আচরণ হিসেবে বিবেচিত হবে। সে ক্ষেত্রে নির্দেশ অমান্যকারীকে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী নেওয়া হবে কঠোর শৃঙ্খলামূলক ব্যবস্থা।

উল্লেখ্য, গত ২৮ জুলাই চুয়েটের কবি কাজী নজরুল ইসলাম হল-সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যান যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্ণব সাহা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় জুড়ে শোকের আবহ তৈরি হয়। সেই শোকের রেশ না কাটতেই বুধবার (১২ আগস্ট) একই পুকুরে নেমে প্রাণ হারান আরও দুই শিক্ষার্থী। নিহতরা হলেন— ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের শিক্ষার্থী চমক দত্ত এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শান্ত দেব। পরপর দুটি মর্মান্তিক দুর্ঘটনায় পুরো ক্যাম্পাস জুড়ে এখন গভীর শোকের ছায়া।

বার্তা বাজার/এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন