ঢাকা   শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ছাত্র আন্দোলন অ্যাকাডেমিক শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ : জোনায়েদ সাকি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৩:১৭ পিএম

ছাত্র আন্দোলন অ্যাকাডেমিক শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ : জোনায়েদ সাকি

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, শিক্ষা আন্দোলন বা ছাত্র আন্দোলন আমাদের অ্যাকাডেমিক শিক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। ছাত্র আন্দোলনকে বাইরে থেকে নেতিবাচকভাবে দেখার কিছু নেই।

আজ (শুক্রবার) বেলা সাড়ে ১১টায় ঢাকা শহীদ আ. ন. ম. নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির উদ্যোগে আয়োজিত ৫ম জাতীয় বিতর্ক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, অন্যের প্রতি বিবেচনাবোধ একজন মানুষকে আরেকজন মানুষ থেকে আলাদা করে। অন্যের প্রতি বিবেচনা বোধ আছে বলেই মানুষ ফুঁসে ওঠে, বিদ্রোহ করে, ঐক্যবদ্ধ হয় এবং জীবন দিতে প্রস্তুত থাকে।

ঢাকা কলেজের পরিবর্তন দরকার উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, ঢাকা কলেজের চেহারার দিকে তাকালে মনে হয় এটা ঐতিহ্যবাহী কলেজ। বিগত সময়ে কলেজের চেহারা আমরা যেভাবে দেখে গেছি প্রায় সেরকম এখনো আছে। এখন দেখে মনে হয় কলেজের পরিবর্তন দরকার। ঢাকা কলেজের ক্যাম্পাসে যতটুকু জায়গা আছে তার মাস্টার প্ল্যান তৈরি করে উন্নয়ন করা হবে।

জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগের কথা স্মরণ করে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, তরুণ প্রজন্ম ২০২৪ সালে বড় ইতিহাস সৃষ্টি করেছে। হাজার হাজার তরুণ এখনও নিজের শরীরে ক্ষত বয়ে চলেছে। কেউ চোখ দিয়ে দেখতে পারে না, কেউ সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন।

বার্তা বাজার/ আইকে

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন