ঢাকা   রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সেশনজট নিরসনে আমরণ অনশনে বেরোবির শিক্ষার্থীরা, ৪ দফা দাবি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৪:২৪ পিএম

সেশনজট নিরসনে আমরণ অনশনে বেরোবির শিক্ষার্থীরা, ৪ দফা দাবি

সেশনজট নিরসনসহ চার দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। ‘সেশনজট নিরসন চাই, শিক্ষার্থীর মুক্তি চাই’ এমন স্লোগানে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর প্রধান ফটকের সামনে আজ রোববার সকাল ১০টায় এ কর্মসূচি শুরু করেন তারা।

শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে: ৮-১ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। ৮-২ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা ৩০ মার্চের মধ্যে সম্পন্ন করতে হবে। প্রতিটি সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ ৪-৬ সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে।

আন্দোলনে অংশগ্রহণের কারণে কোনো শিক্ষার্থীর ফলাফল, প্রাপ্ত নম্বর বা মূল্যায়নে কোনো ধরনের বৈষম্য, প্রতিহিংসা বা নেতিবাচক প্রভাব ফেলা যাবে না।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে শেষ হয়। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার প্রায় ১০ মাস পার হলেও এখনো ফলাফল প্রকাশ করা হয়নি।’

পাশাপাশি সেশনজটের কারণে তাদের একাডেমিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাহত হচ্ছে। দ্রুত ফলাফল প্রকাশসহ একাডেমিক কার্যক্রম সম্পন্ন করে সেশনজট নিরসন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে কিছু সংকট রয়েছে, কিছু সীমাবদ্ধতাও আছে। ছয় মাসের মধ্যে একটি সেমিস্টার শেষ করতে হবে। প্রয়োজনে শুক্রবার ও সরকারি ছুটির দিনেও ক্লাস বিষয়ে শিক্ষার্থীরা রাজি আছে। আশা করছি, বিষয়টি দ্রুত সমাধান করা হবে।’

 

বার্তা বাজার/এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন