ঢাকা   সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বেকারত্ব দূর করতে সরকার ও বিশ্ববিদ্যালয়গুলো ব্যর্থ: সাদিক কায়েম

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৮:০০ পিএম

বেকারত্ব দূর করতে সরকার ও বিশ্ববিদ্যালয়গুলো ব্যর্থ: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে আয়োজিত ‘সিনো-বাংলা ডে ২০২৬’ চাকরি মেলা নিয়ে সাংবাদিকদের বললেন, দেশে বেকারত্ব দূর করতে সরকার ও বিশ্ববিদ্যালয়গুলো ব্যর্থ হয়েছে। দেশের তরুণদের কর্মসংস্থান প্রদানে সরকার ও প্রাতিষ্ঠানিক ব্যর্থতার জায়গা থেকেই ডাকসু নিজের দায়িত্ববোধ থেকে এই জব ফেয়ারের আয়োজন করেছে।

সম্প্রতি ডাকসু নেতাদের চীন সফরের কথা উল্লেখ করে সাদিক কায়েম বলেন, ‘সেখানে আমরা শুধু আনন্দ-ফুর্তি করিনি, বরং চীনের বিশ্ববিদ্যালয়, ছাত্র সংসদ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের মানুষের সম্পর্ক (পিপল-টু-পিপল কানেক্ট) কীভাবে উন্নয়ন করা যায়, তা নিয়ে কাজ করেছি।’

তিনি আরও জানান, চীন থেকে ফিরে আসার পর চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে এই জব ফেয়ারের প্রস্তাব দেওয়া হয়। ডাকসুর আন্তর্জাতিক সম্পাদকের অক্লান্ত পরিশ্রমে এই আয়োজন সফলভাবে রূপ নিয়েছে।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এত বড় পরিসরে আর কখনো কোনো জব ফেয়ার অনুষ্ঠিত হয়নি জানিয়ে সাদিক কায়েম বলেন, এবারের মেলায় ৩১টি বড় চীনা প্রযুক্তি ও অন্যান্য কোম্পানি অংশ নিয়েছে এবং চার শতাধিক চাকরির সুযোগ তৈরি হয়েছে।

 

বার্তা বাজার/এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন