ঢাকা   মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চবির নারী হলগুলোতে চাকসুর ৬০ হাজার টাকার বই বিতরণ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৮:১১ পিএম

চবির নারী হলগুলোতে চাকসুর ৬০ হাজার টাকার বই বিতরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী হলগুলোর সেমিনার কক্ষ সমৃদ্ধকরণ এবং শিক্ষার্থীদের চাকরির প্রস্তুতিতে সহায়তার লক্ষ্যে ৬০ হাজার টাকা ব্যয়ে চাকরির প্রস্তুতিমূলক বই দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পাঁচটি নারী হলের ছাত্রী প্রতিনিধিদের কাছে বইগুলো তুলে দেন চাকসুর সভাপতি ও চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, “চাকসুকে আমরা কখনোই প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখিনি, বরং সহযোগী হিসেবে দেখি। চাকসু ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই আমরা আজ এ পর্যন্ত এগিয়ে এসেছি। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করা।”

তিনি আরও বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্রিয়াশীল ছাত্রসংগঠন ও শিক্ষার্থীরা যেন তাদের মতামত ও অধিকার স্বাধীনভাবে প্রকাশ করতে পারে, সে বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।”

চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সফিকুল ইসলাম বলেন, “আমাদের বর্তমান শিক্ষার্থীরা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে, বই পড়ার কথা ভুলে গেছে। বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বইয়ের দিকে ফিরে আসতে হবে।”

চবির বেগম খালেদা জিয়া হল ছাত্রসংসদের ভিপি সুমাইয়া নুসরাত বলেন, “প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের শুরু থেকেই শিক্ষার্থীরা যেন পরিকল্পিত ও গোছালোভাবে চাকরির প্রস্তুতি নিতে পারে এবং বিষয়গুলো তাদের জন্য সহজ হয়, তাই চাকসু বই প্রদান করেছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সফিকুল ইসলাম, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, শামসুন নাহার হলের প্রভোস্ট অধ্যাপক ইসমত আরা, চাকসু জিএস সাইদ বিন হাবিব, এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতাসহ চাকসুর অন্যান্য নেতৃবৃন্দ এবং পাঁচটি নারী হল সংসদের প্রতিনিধিরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন