ঢাকা   মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে রাকসু জিএস আম্মারের মামলা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:২৩ পিএম

পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে রাকসু জিএস আম্মারের মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মারের ওপর হামলার অভিযোগে পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। মামলায় জোরপূর্বক অফিসে প্রবেশ, মারধর, হত্যার উদ্দেশ্যে আঘাত ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।

গত ১০ আগস্ট রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মতিহার আমলি আদালতে মামলাটি করেন সালাহউদ্দিন আম্মার। মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।

আসামিরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মো. আনাস, সংস্কৃত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. মাহমুদ হাসান মাহিন ও মামুন মিয়া, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মাহফুজুল ইসলাম নয়ন এবং ইসলামী স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আজহারুল ইসলাম।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৭ জুলাই দুপুর পৌনে ৩টার দিকে রাকসু ভবনের দ্বিতীয় তলায় জিএসের ২০২ নম্বর অফিসে হামলার ঘটনা ঘটে। ওই সময় সালাহউদ্দিন আম্মার দাপ্তরিক কাজ করছিলেন। অভিযুক্তরা লোহার রড, বাঁশ ও লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে সেখানে গিয়ে জোরপূর্বক অফিসে প্রবেশ করেন।

অভিযোগ অনুযায়ী, অফিসে ঢুকে আসামিরা আম্মারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজ করেন। প্রতিবাদ করলে তাঁকে কিল-ঘুষি দিয়ে মারধর করা হয়। একই সময় অফিসের চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষতি করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

হামলার প্রতিবাদ করতে গেলে রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিব এবং মেহেদীকেও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে আনাস লোহার রড দিয়ে নাজমুস সাকিবকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেন। আঘাত ঠেকাতে গিয়ে তাঁর ডান হাতে রক্তাক্ত জখম হয়।

এ ছাড়া নাজমুস সাকিবকে রক্ষা করতে এগিয়ে গেলে মাহিন মেহেদীর বাম কানে লাঠি দিয়ে আঘাত করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এতে মেহেদীও আহত হন।

মামলার অগ্রগতি সম্পর্কে রাকসুর এজিএস সালমান সাব্বির বলেন, ‘আমি যতটুকু জানি, মামলাটি আদালত গ্রহণ করেছে এবং এটি বর্তমানে পিবিআইয়ের তদন্তাধীন। তদন্ত শেষ হওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

মামলার বিষয়ে সালাহউদ্দিন আম্মার বলেন, ‘আমার সম্পাদকদের ওপর হামলা হয়েছে। এটা নিয়ে পরবর্তীতে একটা গেম খেলবে সরকার; এজন্য আমার সম্পাদকদেরকে ইনভল্ভ করে একটা মামলা করেছি।’

মামলার বিষয়ে সালাহউদ্দিন আম্মার বলেন, ‘আমার সম্পাদকদের ওপর হামলা হয়েছে। এটা নিয়ে পরবর্তীতে একটা গেম খেলবে সরকার; এজন্য আমার সম্পাদকদেরকে ইনভল্ভ করে একটা মামলা করেছি।’

আদালতে দেওয়া আবেদনে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৪১, ৩৪৮, ৩২৪ ও ৪২৭ ধারাসহ সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটির নম্বর ১৫১ সি/২৬ (মতিহার)।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন