ঢাকা   বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৬টি নতুন বাস পাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১১:৩৮ পিএম

৬টি নতুন বাস পাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিবহন সংকট নিরসনে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ৬টি নতুন বাস দেওয়ার ঘোষণা দিয়েছে আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম নগরের পাঁচলাইশে আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের কার্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়।

সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট নিয়ে আলোচনা হয়। এ সময় সংকট নিরসনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা আরও গতিশীল করতে তৎক্ষণাৎ ৬টি নতুন বাস দেওয়ার ঘোষণা দেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান ফাউন্ডেশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের একার পক্ষে দ্রুত সব সুযোগ-সুবিধা বৃদ্ধি করা চ্যালেঞ্জিং। এ অবস্থায় সামাজিক প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়। ৬টি বাস যুক্ত হলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট অনেকটাই লাঘব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ফাউন্ডেশনের পরিচালক ও ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ মোখতার আহমদ বলেন, শিক্ষা বিস্তার ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ৬টি নতুন বাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কল্যাণে ভূমিকা রাখতে পেরে তিনি গর্বিত। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের যেকোনো গঠনমূলক উদ্যোগে ফাউন্ডেশন পাশে থাকবে।

সভায় চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ হাছান মিয়াসহ ফাউন্ডেশনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন