ঢাকা   বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপি সরকারের ১৮০ দিনের পূর্তি উপলক্ষে চবিতে ছাত্রদলের আনন্দ মিছিল

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৯:৫৪ পিএম

বিএনপি সরকারের ১৮০ দিনের পূর্তি উপলক্ষে চবিতে ছাত্রদলের আনন্দ মিছিল

বিএনপি সরকারের ১৮০ দিনের পূর্তি উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন আনন্দ মিছিল করেছে শাখা ছাত্রদল।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে প্রশাসনিক ভবন, বিবিএ অনুষদ প্রদক্ষিণ করে বুদ্ধিজীবী চত্বরে এসে বক্তব্যের মাধ্যমে শেষ হয়। মিছিলে শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের অনুপ্রেরণায় আমরা ক্যাম্পাসে একটি গুণগত, ইতিবাচক ও শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতির চর্চা করতে চাই। তবে এই পথের অন্যতম বড় বাধা হলো ছাত্ররাজনীতিকে ব্যবহার করে কোনো মহলের গুপ্ত এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা।

তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি, স্বচ্ছতা, জবাবদিহি, যুক্তি ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে এসব অপতৎপরতা মোকাবিলা করতে হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন