ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঢাবি মুজিব হলে ডাকসুর উদ্যোগে কম্পিউটার ল্যাব স্থাপন

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১০:৩৮ পিএম

ঢাবি মুজিব হলে ডাকসুর উদ্যোগে কম্পিউটার ল্যাব স্থাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) উদ্যোগে আধুনিক কম্পিউটার ল্যাব ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন, বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্সের প্রশিক্ষণ এবং ই-লাইব্রেরি সুবিধা দেওয়ার লক্ষ্যে এ ল্যাব স্থাপন করা হয়।

আজ রোববার বিকেল ৪টায় শেখ মুজিবুর রহমান হলে আয়োজিত অনুষ্ঠানে ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’-এর উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক খান জসীম এবং কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান। এছাড়া শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষক কাজী মাঈনুদ্দীন মাহমুদ, হল সংসদের ভিপি মুসলিমুর রহমান, জিএস আহমেদ আল সাবাহ ও এজিএস মুশফিকুর রহমান তাজওয়ার উপস্থিত ছিলেন।

ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলামের সার্বিক বাস্তবায়নে এবং শেখ মুজিবুর রহমান হল সংসদের সহযোগিতায় ল্যাবটি স্থাপন করা হয়েছে। নতুন এ কম্পিউটার ল্যাবের মাধ্যমে আবাসিক শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি প্রযুক্তিনির্ভর বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

মাজহারুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের একাডেমিক কাজের পাশাপাশি বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্সের প্রশিক্ষণ, অনলাইনভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং প্রয়োজনীয় ডিজিটাল রিসোর্স ব্যবহারে ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন