ঢাকা   মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ছাত্রদল নেতার হুমকির পর পদত্যাগ করলেন চবির হল প্রভোস্ট

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১১:৩৬ পিএম

ছাত্রদল নেতার হুমকির পর পদত্যাগ করলেন চবির হল প্রভোস্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রদল সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমানের হুমকির পর পদত্যাগ করেছেন সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ আব্দুল মান্নান। এ বিষয়ে জানতে চাইলে সদ্য পদত্যাগ করা প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ আব্দুল মান্নান বলেন, “আমি এসব বিষয়ে আর কিছু বলতে চাই না, আমি চাই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত থাকুক। ছাত্র সংগঠনগুলো যেন সংঘর্ষে না জড়ায়। আমার পদত্যাগে কিছু আসে যায় না।”

আজ সোমবার (৩১ আগষ্ট) রাত ৮ টার দিকে তিনি পদত্যাগ করেন।

এসময় তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এখনও আনুষ্ঠানিক পদত্যাগপত্র দেন নি বলে জানিয়েছেন রেজিস্ট্রার হাছান মিয়া।

অন্যদিকে ছাত্রদলের হলে অবৈধভাবে সিট দখলের অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে চবি ছাত্রশিবির। রাত সাড়ে ৯টায় জিরো পয়েন্ট মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

এদিকে আবাসিক হলে নিজ গ্রুপের কর্মীকে সিট না দেওয়ায় ছাত্রদল সেক্রেটারির বিরুদ্ধে প্রভোস্টকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই সংক্রান্ত একটি ফোনকলের অডিও রেকর্ড ভাইরাল হয়েছে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চবির সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান এবং ছাত্রদল সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমানের একটি কথোপকথন ছড়িয়ে পড়ে।

ছাত্রদলের এক কর্মীকে হলে আসন বরাদ্দ দেওয়ার জন্য চবির সোহরাওয়ার্দী হলের প্রভোস্টের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে ছাত্রদল সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান। এই ছাত্রদল কর্মীর নাম রাশিদুল ইসলাম, তিনি ক্যাম্পাসে সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমানের অনুসারী বলে পরিচিত। সম্প্রতি তিনি স্নাতকোত্তর পরীক্ষা দিয়ে শিক্ষাজীবন শেষ করেছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন