ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এমন কোনো যুদ্ধ নেই যেখানে একটি শিশুও নিহত হয়েছে: শায়খ আহমাদুল্লাহ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম

এমন কোনো যুদ্ধ নেই যেখানে একটি শিশুও নিহত হয়েছে: শায়খ আহমাদুল্লাহ

বিশ্বে চলমান অস্থিরতা ও বৈষম্যের বিপরীতে শান্তিপূর্ণ সমাজ গঠনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও খ্যাতনামা সিরাত বক্তা শায়খ আহমাদুল্লাহ। ফিলিস্তিনের গণহত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, শিশুদের ওপর এমন বর্বরতা মানবাধিকারের নামে কথা বলা রাষ্ট্রগুলোই সমর্থন করছে, যা গভীরভাবে ভাববার বিষয়। মহানবীর (সা.) জীবনে এমন কোনো যুদ্ধ নেই যেখানে একটি শিশুও নিহত হয়েছে, এটিই মানবতার প্রকৃত বার্তা।

বুধবার (১০ সেপ্টেম্বর) একটি বিশ্ববিদ্যালয়ে সিরাতুন নবি (সা.) উদযাপন উপলক্ষে ‘বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সুন্নাতে রাসুল্লাহ (সা.)’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, নবী করিম (সা.) শুধু আদর্শের কথা বলেননি, নিজের জীবনে তা বাস্তবায়ন করে দেখিয়েছেন। তিনি নিজের পোশাক, খাদ্য ও ভালোবাসা কর্মচারীদের সাথেও সমানভাবে ভাগ করে নিতেন। ‘শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি প্রদান করো’—এই নির্দেশ ছিল শোষণমুক্ত সমাজ গঠনের দিকনির্দেশনা।

তিনি বলেন, আজকের পুঁজিবাদী বৈষম্যমূলক সমাজে যদি মহানবীর শিক্ষা প্রতিষ্ঠা করা যায়, তাহলে সহিংসতা, অবিচার ও জুলুম দূর হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন