ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ব্যালট বক্সের পেছনে ছাত্রদল নেতার অনুসরণ, ভিডিও করতে গেলে সাংবাদিকের মোবাইল কেড়ে নিলো

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৮ এএম

ব্যালট বক্সের পেছনে ছাত্রদল নেতার অনুসরণ, ভিডিও করতে গেলে সাংবাদিকের মোবাইল কেড়ে নিলো

আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগের রাতে ভোটকেন্দ্র ব্যালট বক্স নিয়ে যাওয়ার সময় সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহম্মদ বাবর ও যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান রোজেন। এ ঘটনার ফুটেজ নিতে গেলে সাংবাদিকের ফোন কেড়ে নেন রোজেন এবং ফোন থেকে ভিডিও ডিলেট করে দেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসের সিনেট ভবনের নির্বাচন কমিশন কার্যালয়ে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক ওসমান সরদার দৈনিক যায়যায়দিনের জাবি প্রতিনিধি।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী, রাতে তথ্য সংগ্রহে ওই সাংবাদিক নির্বাচন কমিশন কার্যালয়ে যান। সেখানে তিনি দেখতে পান ব্যালট বাক্স নিয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে কর্মকর্তারা বের হচ্ছেন। তাদের পাশাপাশি হেঁটে যাচ্ছেন ছাত্রদলের ওই দুই নেতাসহ আরো কয়েকজন। তিনি তখন দৃশ্যটি মোবাইলে ধারণ করেন। বিষয়টি নজরে এলে ছাত্রদল নেতা মশিউর রহমান রোজেন সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে ভিডিওটি ডিলিট করে দেন। সাংবাদিক পরিচয় দিলে এমন ভিডিও আর ধারণ না করতে বলেন তিনি।

ভুক্তভোগী সাংবাদিক ওসমান বলেন, “ওই সময় আমি ব্যালট বাক্স নিয়ে যাওয়ার ভিডিও করছিলাম। পেছনে ছাত্রদলের বাবর ও রোজেন ছিলেন। রোজেন আমার কাছ থেকে ফোনটা নিয়ে আমার ফোন থেকে ভিডিও ডিলিট করে দেন। এই ঘটনায় আমি খুবই শঙ্কিত। আগামীকাল (বৃহস্পতিবার) তাহলে কী অবস্থা হতে পারে?”

উল্লেখ্য নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এ সময় সাবেক শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ হলেও ক্যাম্পাসে চলাফেরা করছেন সাবেক শিক্ষার্থীরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন