ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জকসুসহ ৩ দাবিতে অনশনে দুই সংগঠনের নেতারা

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম

জকসুসহ ৩ দাবিতে অনশনে দুই সংগঠনের নেতারা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তিসহ তিন দফা দাবিতে অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের দুইটি সংগঠনের নেতারা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে অনশন কর্মসূচিতে বসেন তারা। অনশনরতরা হলেন, জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব, সাংগঠনিক সম্পাদক অপু মন্সী এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) জবি শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ, সদস্য সচিব শাহীন মিয়া, মূখ্য সংগঠক ফেরদৌস শেখ।

তাদের তিন দফা দাবিগুলো হলো— ১. শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কবে থেকে কার্যকর হবে তা স্পষ্ট করতে হবে। ২. বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ(জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। ৩. ক্যাফেটেরিয়ায় ভুর্তকি প্রদান এবং স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা ও কেন্দ্রীয় লাইব্রেরিতে সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শীতাতপ নিয়ন্ত্রন নিশ্চিত করতে হবে।

এবিষয়ে ছাত্র অধিকার পরিষদের জবি শাখার সভাপতি একেএম রাকিব বলেন, আমরা এতদিন অবস্থানসহ বেশকিছু কর্মসূচি করেছি, তাতে প্রশাসন কর্ণপাত করেনি। তাই অনশন দিতে বাধ‍্য হয়েছি— এছাড়া আমাদের উপায় ছিল না। এই নখদন্তহীন প্রশাসন হয় আমাদের দাবি মেনে নেবে, নয়তো তাদের নিজেদের রাস্তা মাপতে হবে।

জবি শাখার বাগছাসের আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, আমরা জীবন দিতে প্রস্তুত, সিদ্ধান্ত এখন প্রশাসনের হাতে। আমাদের সঙ্গে সম্পূরক বৃত্তি নিয়ে যে নাটক শুরু করা হয়েছে, সেটির দ্রুত সমাপ্তি চাই। জকসু হলো ১৮ হাজার শিক্ষার্থীর অধিকার, কিন্তু প্রশাসনের সদইচ্ছার অভাবে সেটি অনুষ্ঠিত হচ্ছে না। প্রশাসনকে দ্রুত তফসিল ঘোষণার আহ্বান জানাচ্ছি। ক্যাফেটেরিয়ায় ভর্তুকি ও লাইব্রেরির আধুনিকায়নের দাবি আমরা বহুদিন ধরে জানিয়ে আসছি, কিন্তু প্রশাসন কোনও উদ্যোগ নেয়নি।

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন