ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলামসহ আওয়ামী লীগ–নিষিদ্ধ ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার

Authorস্টাফ রিপোর্টার

আপডেট: ১৪ মে ২০২৫, ১২:১১ পিএম

সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলামসহ আওয়ামী লীগ–নিষিদ্ধ ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার

লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের স্ত্রী এবং সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সেলিনা ইসলামকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর গুলশান এলাকা থেকে শুক্রবার গভীর রাতে তাঁকে আটক করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলার ভিত্তিতে সেলিনা ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে অতীতে কোনো হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে পুলিশের দেওয়া অভিযোগপত্রে সেলিনা ইসলাম, তাঁর স্বামী শহিদ ইসলাম পাপুল, মেয়ে ওয়াফা ইসলাম এবং শ্যালিকা জেসমিন প্রধানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। মামলায় তাঁদের বিরুদ্ধে প্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদ সঞ্চয়ের তথ্য তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ১১ নভেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) পাপুল ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করে। এরপর দীর্ঘ তদন্ত শেষে ২০২4 সালের ডিসেম্বরে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

এদিকে পুলিশ জানিয়েছে, সেলিনা ইসলামের পাশাপাশি আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠন ও নিষিদ্ধ ছাত্রলীগের আরও চার নেতাকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!