ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে শিক্ষক আহত

Authorস্টাফ রিপোর্টার

আপডেট: ১৫ মে ২০২৫, ০৩:৩১ পিএম

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে শিক্ষক আহত

প্রতিনিধি

খুলনা

খুলনার আড়ংঘাটায় দুর্বৃত্তদের গুলিতে তেলিগাতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকার (৫৫) আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তেলিগাতি সরদারপাড়া জামে মসজিদের সামনের এলাকায় এই ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিবাদ ও চাঁদা দাবি নিয়ে সংঘর্ষের পর এই হামলা ঘটেছে। কয়েকদিন ধরে একটি সন্ত্রাসী গ্রুপ প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকারের কাছে চাঁদা দাবি করছিল, যা তিনি প্রত্যাখ্যান করেন। আজ সকাল দশটার দিকে বাড়ি থেকে স্কুল যাওয়ার পথে মসজিদের সামনে পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির একটি তার বাঁ পায়ের হাঁটুর উপরের অংশে লেগেছে। গুলির শব্দে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হলেও পরে তাকে খুমেকে স্থানান্তর করা হয়।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তুহিনুজ্জামান জানান, জমিজমাসংক্রান্ত বিরোধ ও চাঁদা দাবিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে দিলীপ কুমার সরকার শঙ্কামুক্ত আছেন এবং এ ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!