ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অ্যাকাডেমিক সুপারভাইজারকে বই চুরির মামলায় গ্রেপ্তার

Authorস্টাফ রিপোর্টার

আপডেট: ২৩ মে ২০২৫, ১২:৪১ এএম

অ্যাকাডেমিক সুপারভাইজারকে বই চুরির মামলায় গ্রেপ্তার

বই চুরির মামলায় রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার মোক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে রৌমারী থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলা চত্বর থেকে তাকে আটক করা হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লৎফর রহমান এই তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত মোক্তার হোসেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার শ্রীনগর গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র এবং রৌমারী মাধ্যমিক শিক্ষা অফিসে অ্যাকাডেমিক সুপারভাইজার হিসেবে কর্মরত।

প্রসঙ্গত, ২০২৫ সালের ২২ জানুয়ারি রাতে শেরপুর সদর উপজেলায় ৯ হাজার টুকরো সরকারিভাবে বরাদ্দকৃত মাধ্যমিক পর্যায়ের বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ক বই জব্দ করে থানা পুলিশ। ওই বইগুলো রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বলে জানানো হয়।

শেরপুর সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে গত ২৩ জানুয়ারি বই চুরির একটি মামলা দায়ের করা হয়। মামলার রিকুইজিশন পাওয়ার পর রৌমারী থানা পুলিশ বৃহস্পতিবার বিকেলে মোক্তার হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর সদর থানায় নিয়ে যান।

কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামসুল আলম জানান, এই বই চুরির মামলায় মোক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিষয়টি উপজেলা মাধ্যমিক কর্মকর্তার মাধ্যমে জানা গেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!