ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জুবাইদা রহমানের আপিল রায় আজই ঘোষণা হবে

Authorস্টাফ রিপোর্টার

আপডেট: ২৮ মে ২০২৫, ০৮:১৭ পিএম

জুবাইদা রহমানের আপিল রায় আজই ঘোষণা হবে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে দায়ের করা আপিলের রায় আজ (২৮ মে) হাইকোর্টে ঘোষণা করা হবে।

বিচারপতি মো. খসরুজ্জামানের একক বেঞ্চ এ দিন রায় ঘোষণার জন্য নির্ধারণ করেছেন। সোমবার আপিল শুনানি শেষ হওয়ার পর এ দিন রায়ের তারিখ ঠিক করা হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। আপিলকারী পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন এসএম শাহজাহান, কায়সার কামাল ও জাকির হোসেন ভূঁইয়া।

এর আগে ১৪ মে হাইকোর্ট ডা. জুবাইদা রহমানের তিন বছরের সাজা বহাল রেখে আপিল গ্রহণ করেন এবং রায় চলাকালীন জামিন মঞ্জুর করেন। ১৩ মে হাইকোর্ট আপিল দায়েরের ৫৮৭ দিনের বিলম্ব মাফ করে দেন, এর পরই তিনি রায়ের বিরুদ্ধে আপিল করেন।

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমান, ডা. জুবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। মামলার শুনানির শেষে ২০২৩ সালের ২ আগস্ট, ঢাকার বিশেষ জজ আদালত তাদের বিরুদ্ধে সাজা দেন। তারেক রহমান ৯ বছর ও ডা. জুবাইদা রহমান তিন বছরের কারাদণ্ড পেয়ে ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!