ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সারা দেশে গ্রেফতার আরও ১৬৪৪

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ পিএম

সারা দেশে গ্রেফতার আরও ১৬৪৪

রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ৮৭ জন এবং অন্যান্য অপরাধে ৫৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারা দেশে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসাবে গত ২৪ ঘণ্টায় (২৪ সেপ্টম্বর) সারা দেশে বিশেষ অভিযানে ১ হাজার ৬৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় অপরাধীদের কাছ থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি একনলা বন্দুক, দুটি রামদা, একটি স্টিলের পাইপ, এক রাউন্ড কার্তুজ, দুই রাউন্ড রাইফেলের গুলি ও চারটি ককটেল বোমা উদ্ধার করা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন