ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আমার বাচ্চা ডেলিভারি হবে, দোয়া রাইখেন: তৌহিদ আফ্রিদি

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০১:৫০ পিএম

আমার বাচ্চা ডেলিভারি হবে, দোয়া রাইখেন: তৌহিদ আফ্রিদি

রাজধানীর বাড্ডা থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সোমবার (২০ অক্টোবর) সকালে তাদের আদালতে হাজির করা হয়।

আদালত কক্ষে নিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার বাচ্চা ডেলিভারি হবে, দোয়া রাইখেন।’ এ সময় তৌহিদ হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরা ছিলেন। সোমবার (২০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক আদালত শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখান। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য জানান।

এর আগে রোববার (১৯ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক গোলাম কিবরিয়া খান তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

মামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ২০ জুলাই দুর্জয় মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় আন্দোলনে অংশ নেয়। তাদের ওপর হামলা, গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে তার দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ছাড়া মাথায় গুরুতর আঘাত পান। তাকে মৃত ভেবে রাস্তায় ফেলে চলে যায়।

পথচারী লোকজন তাকে এ এম জেড হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার্ড করে এবং উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় গত বছরের ২০ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯০ জনের নামে বাড্ডা মামলা করেন দুর্জয়।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন