ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১২:১৫ এএম

৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) থাকা নয়জন সচিবকে অবসরে পাঠিয়েছে সরকার। তাদের মধ্যে দু'জন সিনিয়র সচিব ও সাতজন সচিব।

সোমবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অবসরে যাওয়া প্রশাসনের এই কর্মকর্তারা হলেন- সিনিয়র সচিব মো. মনজুর হোসেন ও মো. মশিউর রহমান, সচিব মো. সামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, মো. আজিজুর রহমান, মো. নূরুল আলম, ড. ফরিদ উদ্দিন আহমদ, ড. এ কে এ মতিউর রহমান ও শফিউল আজিম।

এসব কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে ন্যাস্ত ছিলেন। বিভিন্ন সময়ে তারা ওএসডি হন।

অবসরের পৃথক আদেশে বলা হয়, তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাদের চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করে।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা প্রদত্ত ক্ষমতাবলে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বাধ্যতামূলক অবসরে পাঠানো ৯ জন সিনিয়র সচিব ও সচিব বিধি অনুযায়ী অবসরকালীন সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন