ঢাকা   বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের খাবার আটকালো পুলিশ, প্রক্রিয়া অনুসরণের নির্দেশ আদালতের

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৩:১৫ পিএম

সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের খাবার আটকালো পুলিশ, প্রক্রিয়া অনুসরণের নির্দেশ আদালতের

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে আরও এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) শাহবাগ থানার ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর করা এক হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

এদিন এই মামলায় পুলিশ তাকে গ্রেফতারের আবেদন করলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তা মঞ্জুর করেন। আদালতের কার্যক্রম শেষে তাকে কারাগারে নেওয়া হয়েছে।

এর আগে আদালতে তাকে ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যার কথা বিবেচনায় খাবার ও পানি দেওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেন তার আইনজীবীরা। বিষয়টি আদালতের নজরে আনলে আদালত যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণের নির্দেশ দেন।

কামরুল ইসলামের আইনজীবী অ্যাডভোকেট মোরশেদ আলম জাগো নিউজকে বলেন, ‘কামরুল ইসলাম ৭৮ বছরের প্রবীণ মানুষ। ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন তিনি। তাই আমরা তাকে একটি চকলেট ও পানির বোতল দিতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ বাধা দেয়। পরে অবশ্য পানির বোতল দেওয়া সম্ভব হয়েছে।’

তিনি আরও অভিযোগ করেন, তাদের অবগত না করেই হুট করে তাকে আদালতে আনা হয়েছে। আইনজীবী আরও বলেন, ‘স্বচ্ছতার স্বার্থে আইনজীবীদের সব বিষয়ে জানানো উচিত। আদালতে আমরা লড়াই করবো, কিন্তু আমাদের অন্ধকারে রাখা হয়েছে, যা সংবিধান ও মানবাধিকার দুটিরই পরিপন্থি।’

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন