ঢাকা   শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মিছিলের প্রস্তুতিকালে ককটেলসহ ছাত্রলীগের সদস্য গ্রেফতার

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৪:২৪ এএম

মিছিলের প্রস্তুতিকালে ককটেলসহ ছাত্রলীগের সদস্য গ্রেফতার

রাজধানীর খিলক্ষেত থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে গাণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিট থেকে সাড়ে ৯টার মধ্যে খিলক্ষেত থানাধীন ঢাকা-ময়মনসিংহ ইনকামিং কুড়িল বিশ্বরোড সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে পাকা রাস্তার ওপর কিছু লোক নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলো। এমন তথ্যের ভিত্তিতে খিলক্ষেত থানা পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিন জনকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলো, মো. সাগর (২০), রেদোয়ান খান স্বাধীন (২১) ও মো. রাব্বি (২২)।

এসময় গ্রেফতারদের কাছ থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল জাতীয় বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানিয়ে পুলিশ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন