ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঢাকাসহ আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৯:৫৬ পিএম

ঢাকাসহ আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। 

শুক্রবার (১৪ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে গত কয়েক দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গণপরিহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়াও ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 

এই বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীসহ আশপাশের জেলাগুলোয় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন